বিএনপির দুর্বলতা কাজে লাগাতে চাই: এরশাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, ‘বিএনপি আন্দোলন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আন্দোলন করার ঘোষণা দিয়ে তারা নিজেরাই সময়ক্ষেপণ করছে। বিএনপির এই দুর্বলতা কাজে লাগিয়ে জাতীয় পার্টিকেপ্রধান বিরোধী দলে রূপান্তর করতে চাই।’
গতকাল শনিবার রংপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এরশাদ এসব কথা বলেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের জানমালের নিরাপত্তা দিতে পারছে না। সে কারণে দেশের মানুষ এখন পরিবর্তন চায়।
বিলুপ্ত কমিটির সংবাদ সম্মেলন: এরশাদ তাঁর রংপুর শহরের বাসভবনে পৌঁছালে নতুন কমিটির নেতারা তাঁকে অভিনন্দন জানান। সেখানে বিলুপ্ত কমিটির নেতারা কেউ যাননি। তবে বিলুপ্ত কমিটির নেতারা বেলা সাড়ে ১১টার দিকে শহরের দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলন করেন।