বিএনপির দুর্বলতাকে কাজে লাগাতে চাই: এরশাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ
জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, বিএনপি আন্দোলন করার ক্ষমতা হারিয়ে ফেলেছে। আন্দোলনের ঘোষণা দিয়ে তারা নিজেরাই সময়ক্ষেপণ করছে। বিএনপির এই দুর্বলতাকে কাজে লাগিয়ে জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দলে রূপান্তরিত করতে চাই। 
আজ শনিবার সকালে রংপুরে নিজের বাসভবনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত।
এরশাদ বলেন, আওয়ামী লীগ দেশ চালাতে ব্যর্থতার পরিচয় দিয়েছে। তারা জনগণের জান-মালের নিরাপত্তা দিতে পারছে না। এ কারণে দেশের মানুষ এখন পরিবর্তন চায়।
জাপা চেয়ারম্যান দাবি করেন, লতিফ সিদ্দিকীর আপত্তিকর মন্তব্য আওয়ামী লীগের জনপ্রিয়তায় মারাত্মক আঘাত হেনেছে।
এরশাদ আজ ঢাকা থেকে বিমানে করে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সকাল সাড়ে ১০টার দিকে নিজের বাসভবন পল্লীনিবাসে যান। আগামীকাল রোববার রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্যবিষয়ক এক বৈঠকে যোগ দেবেন তিনি।