বিএনপির নেতা আর এ গণি হাসপাতালে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আর এ গণিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার তাঁকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন দলটির শীর্ষ কয়েকজন নেতা।
আর এ গণির পারিবারিক সূত্র জানায়, তিনি দীর্ঘদিন ধরে কিডনির রোগে ভুগছেন। গুরুতর অসুস্থ অবস্থায় গত বুধবার তাঁকে স্কয়ার হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। গতকাল তাঁর অবস্থার আরও অবনতি ঘটে।
খবর পেয়ে হাসপাতালে তাঁকে দেখতে যান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির
সদস্য নজরুল ইসলাম খানসহ কয়েকজন শীর্ষ নেতা। তাঁরা সেখানে কিছুক্ষণ অবস্থান করেন এবং এ আর গণির চিকিৎসার সার্বিক খোঁজখবর নেন।