দলকে চাঙা করতে মাঠপর্যায়ের নেতা-কর্মীদের কাজ করতে হবে। সরকারের দমন-পীড়ন মোকাবিলায় নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে। গতকাল শুক্রবার বিকেলে চট্টগ্রামের পটিয়া উপজেলা বিএনপির কর্মিসভায় বক্তারা এসব কথা বলেছেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইদ্রিচ মিয়া। দলের প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৬তম শাহাদাতবার্ষিকীর প্রস্তুতি উপলক্ষে পটিয়ার একটি রেস্তোরাঁয় এ সভার আয়োজন করা হয়।
উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. ইব্রাহিম সওদাগরের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এ কে এম জসিম উদ্দিন, সহসাংগঠনিক সম্পাদক নাছির উদ্দিন, প্রচার সম্পাদক নুরুল হক, দপ্তর সম্পাদক আবুল কালাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল করিম, সাংগঠনিক সম্পাদক সেলিম মাস্টার, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো.সেলিম চৌধুরী, যুগ্ম আহ্বায়ক আবদুর রহিম প্রমুখ।