বিএনপির নেতা কর্মীদের হয়রানির অভিযোগ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নোয়াখালীতে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা করে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।
গতকাল শনিবার জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ অভিযোগ করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা সভাপতি আবদুর রহমান।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে জেলা আইনজীবী ফোরামের সভাপতি ও বেগমগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি আবদুর রহিম, আইনজীবী ফোরামের সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, সোনাইমুড়ী উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ সেলিম উপস্থিত ছিলেন।