বিএনপির নেতা দুদু জামিনে মুক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও কৃষক দলের সাধারণ সম্পাদক শামসুজ্জামান দুদু। আজ বুধবার বিকেল পৌনে তিনটার দিকে মুক্তি পান তিনি। কৃষক দলের সহদপ্তর সম্পাদক এস কে সাদী প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
এর আগে গতকাল মঙ্গলবার জামিনে মুক্তি পান বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
কারামুক্ত হওয়ার পর শামসুজ্জামান দুদুকে জেলগেটে ফুল দিয়ে শুভেচ্ছা জানান কৃষক দল নেতা নাজিম উদ্দীন মাস্টার, অধ্যক্ষ সেলিম হোসেন, মিন্টু সওদাগার, জিনাফের সভাপতি মিয়া মো. আনোয়ার, ‘দেশ বাঁচাও মানুষ বাঁচাও’ আন্দোলনের সভাপতি কে এম রকিবুল ইসলাম প্রমুখ।
গত ১২ ফেব্রুয়ারি জাতীয় প্রেসক্লাবে খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপির মানববন্ধন শেষে বাসায় ফেরার পথে রাজধানীর সেগুনবাগিচা থেকে আটক হয়েছিলেন শামসুজ্জামান দুদু।