বিএনপির নেতা রিজভী অসুস্থ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুহুল কবির রিজভী। ফাইল ছবি
রুহুল কবির রিজভী। ফাইল ছবি

বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভী অসুস্থ হয়ে পড়েছেন। গত রোববার রাত থেকে তিনি প্রচণ্ড পেটে ব্যথা অনুভব করছিলেন। সঙ্গে বমিও হচ্ছিল। বর্তমানে তিনি শ্যামলীর রিং রোডের বাসায় চিকিৎসক রফিকুল ইসলামের তত্ত্বাবধানে আছেন।

রিজভীর পারিবািরক সূত্রে জানা গেছে, এরশাদবিরোধী আন্দোলনের সময় রুহুল কবির রিজভী পেটে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়ছিলেন। তখন দেশে ও পরে বিদেশে তার পেটে অস্ত্রোপচার হয়। এরপর মাঝে–মধ্যে তাঁর পেটে সমস্যা হতো।

রিজভীর চিকিৎসক ও বিএনপির সহ–স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, মুখে খাবার বন্ধ রেখে তাঁকে ব্যথানাশক ওষুধ দেওয়া হয়েছে। আপাতত বাসাতেই বিশ্রামে আছেন তিনি।