প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাককে গতকাল বৃহস্পতিবার নবাবগঞ্জে সংবর্ধনা দেওয়া হয়েছে। এ উপলক্ষে উপজেলার কলাকোপা পুকুরপাড় গ্রামে গতকাল দুপুরে আয়োজিত অনুষ্ঠানে জেলা বিএনপির সহসভাপতি খান ইফতেখার আল-ফারুকী সভাপতিত্ব করেন। বক্তব্য দেন যুগ্ম সম্পাদক সৈয়দ আহমেদ খান, সাংগঠনিক সম্পাদক রেজাউল কবির, মহিলা দলের নেত্রী রুনা ইসলাম, ঢাকা জেলা ছাত্রদলের সভাপতি মাসুম প্রমুখ। অনুষ্ঠানে আবু আশফাক ভবিষ্যতে সরকারবিরোধী আন্দোলনে দলের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান
জানান।