বিএনপির প্রতিনিধিদল যাবে গাইবান্ধা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
উচ্ছেদ ও নির্যাতনের শিকার সাঁওতালদের খোঁজখবর নিতে বিএনপির একটি প্রতিনিধিদল আগামী শুক্রবার গাইবান্ধা যাবে। প্রতিনিধিদলের সদস্যরা ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করবেন এবং হতাহত সাঁওতালদের সঙ্গে কথা বলবেন। ফিরে এসে তাঁরা ঘটনার পূর্বাপর গণমাধ্যমের সামনে উপস্থাপন করবেন।
বিএনপি সূত্রে জানা গেছে, দলের চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুকের নেতৃত্বে এ প্রতিনিধিদলে বিএনপির কেন্দ্রীয় নেতা আসাদুল হাবিব, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতা গৌতম চক্রবর্তী, জয়ন্ত কুমার কুন্ডু ও সুশীল বড়ুয়া থাকবেন।