বিএনপির প্রার্থী ঘোষণা আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখনো দলীয় প্রার্থী চূড়ান্ত করতে পারেনি বিএনপি। জেলা বিএনপির সভাপতি খন্দকার তৈমুর আলম খন্দকার জানান, আজ সোমবার দলের প্রার্থীর নাম ঘোষণা করা হবে।

গতকাল রোববার রাতে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠকের পর তৈমুর আলম খন্দকার এ কথা জানান। এ সময় নারায়ণগঞ্জ জেলা বিএনপির জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

তৈমুর আলম প্রথম আলোকে বলেন, তাঁকে নির্বাচনে প্রার্থী হতে বলা হয়েছে। তিনি চেয়ারপারসনকে বলেছেন, এই নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন হতে পারে না। তাই তিনি এই কমিশনের অধীনে নির্বাচনে অংশ নিতে চান না। তাঁকে প্রার্থী না করতে চেয়ারপারসনকে অনুরোধ করেছেন।

তৈমুর আলম বলেন, প্রার্থী ঠিক করতে তাঁরা সোমবারও (আজ) দলের চেয়ারপারসনের সঙ্গে দেখা করবেন।