বিএনপির প্রার্থীর আপিল খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের ছেংগারচর পৌরসভায় বিএনপির মেয়র পদপ্রার্থী সারোয়ারুল আবেদিনের মনোনয়নপত্র বাতিল হওয়ার পর করা আপিল আবেদন খারিজ করে দিয়েছেন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. আবদুস সবুর মণ্ডল। এ কারণে বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত হতে যাচ্ছেন আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র মো. রফিকুল আলম।
গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে বিএনপির মেয়র প্রার্থী সারোয়ারুলের উপস্থিতিতে জেলা প্রশাসকের কার্যালয়ে আপিল শুনানি হয়।
সারোয়ারুল আবেদিনের আইনজীবী সলিম উল্লাহ সেলিম বলেন, ‘ন্যায়বিচারের স্বার্থে আমরা উচ্চ আদালতে আপিল করব।’