প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির যুগ্ম মহাসচিব নিখোঁজ সালাহ উদ্দিন আহমদকে উদ্ধারের দাবিতে সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়া নতুন চৌরাস্তায় উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করা হয়। সরকারবিরোধী বিভিন্ন স্লোগান দিয়ে মিছিলটি ধানগড়া বাজার ঘুরে কার্যালয়ের সামনে এসে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, রায়গঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সভাপতি আয়নুল হক, ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম প্রমুখ।