বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান অভিযোগ করেছেন, সরকার বিভিন্ন সংস্থার মাধ্যমে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। বিএনপিকে বিভিন্নভাবে আঘাত করার জন্য মাঝেমধ্যে গণমাধ্যমে উদ্দেশ্যমূলক অপপ্রচার চালাচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সেলিমা রহমান এ অভিযোগ করেন। দলের চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ের কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলন করা হয়। এসব সংবাদকে সরকারের ষড়যন্ত্র বলে উল্লেখ করেন তিনি।
সেলিমা রহমান বলেন, খালেদা জিয়া আপসহীন নেত্রী। শত অন্যায়-অত্যাচারের মুখেও তিনি মাথা উঁচু করে জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে আছেন। তাঁকে কেউ কোনোভাবে বিভ্রান্ত করতে পারে না।