বিএনপির ভরাডুবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে বিএনপি-সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদের ভরাডুবি হয়েছে। নির্বাচনে ২১টি পদের ২০টিতেই আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থীরা বিজয়ী হয়েছেন।
বিএনপি-সমর্থিত প্রার্থী মো. শহীদউজ্জামান সভাপতি নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক পদে মো. এমরান হোসেনসহ ২০টি পদে বিজয়ী হন সম্মিলিত আইনজীবী পরিষদের প্রার্থীরা। ভোট গণনা শেষে গতকাল ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার গাজীপুর জজ আদালতের আইনজীবী মো. আবদুস ছালাম।