বিএনপির মহাসচিবের গাড়িবহরে হামলা দুঃখজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির মহাসচিবের গাড়িবহরের ওপর হামলাকে দুঃখজনক ঘটনা বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তিনি বলেন, ‘এ ধরনের হামলা সমর্থনযোগ্য নয়। আমরা কারও ওপর হামলা করার পরিকল্পনা নিয়ে রাজনীতি করি না।’

গতকাল রোববার রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁয়ে অনুষ্ঠিত ‘কিশোর-কিশোরীদের স্বাস্থ্যবিষয়ক জাতীয় কৌশল ২০১৭-২০৩০’ প্রচার অনুষ্ঠানে মোহাম্মদ নাসিম এসব কথা বলেন। এ ধরনের ঘটনার ক্ষমা নেই উল্লেখ করে মোহাম্মদ নাসিম বলেন, ‘তদন্ত করে অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম বলেন, ‘আমরা বন্ধুত্বের রাজনীতিতে বিশ্বাস করি। যারা হামলা চালিয়েছে, তারা আমাদের বন্ধু নয়, শত্রু। তারা আগে আমাদের ওপর, প্রধানমন্ত্রীর ওপর হামলা চালিয়েছে।’