বিএনপির মানববন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নিখোঁজ যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমদকে ফেরত দেওয়ার দাবিতে গতকাল সোমবার কক্সবাজারের চকরিয়া পৌর এলাকায় মানববন্ধন ও সমাবেশ করেছে বিএনপি। সমাবেশে বক্তারা বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সালাহউদ্দিন আহমদকে উঠিয়ে নিয়ে অজ্ঞাত স্থানে আটকে রেখেছে। তাঁকে অক্ষত অবস্থায় ফেরত দিতে হবে। মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন চকরিয়া উপজেলা বিএনপির সহসভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, আতাহার ইকবাল, চকরিয়া পৌর বিএনপির সদস্যসচিব আবুল হাসেম, চকরিয়া পৌর যুবদলের যুগ্ম সম্পাদক নুরুল আলম, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল করিম, মাতামুহুরী যুবদলের সাংগঠনিক সম্পাদক মিনহাজ উদ্দিন, চকরিয়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মহিউদ্দিন।