বিএনপির মেয়র প্রার্থীর এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার চান্দিনা পৌরসভার সাতটি ভোটকেন্দ্র থেকে বিএনপির মেয়র প্রার্থীর নির্বাচনী এজেন্টদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

এই অভিযোগ করে বিএনপির মেয়র প্রার্থী মো. আলমগীর খান বলেন, আজ বুধবার সকাল সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে এ ঘটনা ঘটে। আওয়ামী লীগের কর্মীরা এই কাজ করেছেন বলে তাঁর দাবি।

এ ব্যাপারে জানতে চাইলে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. মাসুদুল হক বলেন, অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পৌরসভার চার নম্বর ওয়ার্ডে আওয়ামী লীগের তিন পুরুষ কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত আটজন আহত হন। আহত ব্যক্তিদের চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।