প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজারের মহেশখালী পৌরসভা নির্বাচনে মেয়র পদে বিএনপির প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিন মেয়র পদে দলীয় মনোনয়ন পেয়েছেন।
পৌর শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিন বলেন, ‘কেন্দ্র থেকে দলীয় মনোনয়নের চিঠি পেয়েছি।’
মহেশখালী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক বলেন, তৃণমূল থেকে মহিউদ্দিনের নাম চূড়ান্ত করে কেন্দ্রে পাঠানো হয়েছিল। পরে কেন্দ্র থেকে তাঁর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।