বিএনপির শীর্ষ পদের নির্বাচন অগণতান্ত্রিক হচ্ছে: হাছান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কাউন্সিলের আগেই অগণতান্ত্রিক উপায়ে বিএনপি তাদের দলের চেয়ারপারসন এবং সিনিয়র ভাইস চেয়ারম্যান নির্বাচন করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নেতৃত্ব নির্বাচিত হয় কাউন্সিলের পরে। বিএনপির ক্ষেত্রে হয়েছে তার উল্টো।
গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ স্বাধীনতা পরিষদের এক সমাবেশে হাছান মাহমুদ এসব কথা বলেন।
হাছান মাহমুদ বলেন, ‘কাউন্সিলে বেগম জিয়া ও তারেক রহমান তৃণমূলের বিক্ষোভের মুখে পড়তে পারেন—এ ভয় থেকেই তড়িঘড়ি করে তাঁদের নির্বাচিত করা হচ্ছে। এ ছাড়া শুনেছি, জিয়াউর রহমানের পরিবারের সদস্যসহ অনেকেই চেয়ারপারসন ও ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কেনার জন্য আগ্রহী ছিলেন। কিন্তু তাঁদের হুমকি-ধমকি দেওয়া হয়েছে।’