বিএনপির শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল বৃহস্পতিবার গাজীপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির উদ্যোগে সমাবেশ হয়। সমাবেশে বক্তব্য দেন গাজীপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক কাজী ছাইয়েদুল আলম। সমাবেশটি সঞ্চালনা করেন বিএনপির নেতা ও সাবেক ভিপি জয়নাল আবেদীন। পরে শোভাযাত্রা বের করা হয়। সেটি জেলা শহরের রাজবাড়ী সড়কের দলীয় কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।