বিএনপির সংবাদ সম্মেলন কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের স্থায়ী কমিটির বৈঠকের আলোচনা ও সিদ্ধান্ত জানাতে আগামীকাল মঙ্গলবার সংবাদ করবে বিএনপি। বিকেলে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সংবাদ সম্মেলন হবে বলে প্রথম আলোকে জানিয়েছেন, বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

বিএনপির একটি সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ভারত সফরে সম্পাদিত চুক্তি ও সমঝোতা স্মারকসহ রাজনৈতিক বিষয়াদি নিয়ে আলোচনা হয়েছে। এ ছাড়া ঢলের পানিতে সিলেটের বিশাল হাওর অঞ্চলের ধান তলিয়ে যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা নিয়েও আলোচনা হয়। জানা গেছে, সেখানে বিএনপির একটি প্রতিনিধি দল পাঠানোর সিদ্ধান্ত হয়েছে।

রাত পৌনে ১০টায় গুলশানে খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে তারই সভাপতিত্বে বৈঠক শুরু হয়। এতে উপস্থিত আছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, আব্দুল মঈন খান, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায় ও আমীর খসরু মাহমুদ চৌধুরী।