বিএনপির সঙ্গে নেদারল্যান্ডসের রাষ্ট্রদূতের বৈঠক
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সঙ্গে বৈঠক করেছেন ঢাকায় নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলেনারা। আজ বুধবার দুপুরে তিনি গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে গিয়ে দলটির প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক করেন।
বৈঠকে বিএনপির পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন। বিএনপির সূত্র জানায়, বৈঠকে মূলত নির্বাচন কমিশন গঠন নিয়ে আলোচনা হয়। এ ছাড়া সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি ও আগামী নির্বাচনের বিষয়ও আলোচনায় উঠে আসে।