বিএনপির সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁদপুর জেলা বিএনপির সাধারণ সভা শুক্রবার স্থানীয় প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সভায় জেলা, উপজেলা, পৌর বিএনপিসহ দলের অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ আহমেদ মানিকের সভাপতিত্বে এতে বক্তব্য দেন সাবেক সাংসদ এম এ মতিন, রাশেদা বেগম হীরাসহ দলের অন্যান্য নেতা। সভায় বক্তারা বলেন, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দলকে সুসংগঠিত করতে হবে। কোনো ব্যক্তি দলে বিভেদ সৃষ্টি করতে চাইলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। চাঁদপুর প্রতিনিধি|