বিএনপির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার বৈরচুনা ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন গত বুধবার বৈরচুনা হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির সহসভাপতি ও ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সাল আমীন। সম্মেলনের প্রথম পর্বের আলোচনা সভায় সভাপতিত্ব করেন বৈরচুনা ইউনিয়ন বিএনপির সভাপতি কামাল হোসেন। প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মো. জাহিদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিএনপির জেলা শাখার অর্থ সম্পাদক মো. সরিফুল ইসলাম, উপজেলা বিএনপির সম্পাদক মো. জিয়াউল ইসলাম, পৌর বিএনপির সভাপতি রাজিউর রহমান। দ্বিতীয় পর্বে কামাল হোসেনকে সভাপতি করে ৭১ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়। পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি|