বিএনপির সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুল হামিদকে সভাপতি ও আজগর আলীকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল সদর উপজেলা বিএনপি এবং জাহাঙ্গীর হোসেনকে সভাপতি ও শাহিন আকন্দকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল শহর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। সম্মেলন শেষে গত মঙ্গলবার রাতে এই কমিটি ঘোষণা করা হয়। শহরের সাবালিয়া মাদ্রাসামাঠে জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফকির মাহবুব আনাম। প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক মন্ত্রী মাহমুদুল হাসান। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় বিএনপির ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান, সাবেক সাংসদ আবুল কালাম আজাদ সিদ্দিকী।