বিএনপির সহদপ্তর সম্পাদক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির অন্যতম সহদপ্তর সম্পাদক শামীমুর রহমানকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আজ সোমবার বিকেলে রাজধানীর ধানমন্ডির শংকর এলাকা থেকে তাঁকে আটক করা হয়।
বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার প্রথম আলোকে বিষয়টি নিশ্চিত করেন। ডিবির একটি সূত্রও তাঁকে আটকের কথা নিশ্চিত করেছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে আজ ভোররাতে গুলশান থেকে বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহানকে এবং আগের রাতে মিরপুর থেকে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামানকে আটক করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।