বিএনপির সামনে বিকল্প পথ নেই: শাজাহান খান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: প্রথম আলো
মাদারীপুরে নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান। ছবি: প্রথম আলো

নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান বলেছেন, বিএনপি নেতাদের কথায় মানুষ বিভ্রান্তিতে পড়েছে। বিএনপি কখনো বলছে নির্বাচনে আসবে, কখনো বলছে আসবে না। বিএনপির যদি রাজনীতি করতে হয়, তারা যদি গণতন্ত্র বিশ্বাস করে, তা হলে তাদের নির্বাচনে আসতেই হবে। নির্বাচনে অংশগ্রহণ ছাড়া বিকল্প পথ বিএনপির সামনে নেই।

শুক্রবার সকালে মাদারীপুরে নিজ বাসভবনে স্থানীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময়কালে শাজাহান খান এসব কথা বলেন।

নৌমন্ত্রী বলেন, ২০১৪ সালে বিএনপি নির্বাচনে না এসে যে ভুল করেছে, সেই ভুল তারা করবে কি না, সেটা বিএনপির ব্যাপার। তবে বারবার ভুল করলে তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে।

শাজাহান খান বলেন, আগামী নির্বাচনে কোন দল আসবে, আর কোন দল আসবে না, তা নির্ভর করবে সংশ্লিষ্ট দলের ওপর। এই দায়িত্ব বর্তমান সরকারের নয়।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক সৈয়দ ফারুক আহম্মদ, অতিরিক্ত পুলিশ সুপার সুমন কুমার দেব এবং দলের স্থানীয় নেতা-কর্মীরা।