বিএনপির সেই নেতার বাড়ির সামনে পুলিশ নেই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুষ্টিয়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীনের বাড়ির সামনে অবস্থানরত পুলিশ চলে গেছে। সেখানে অবস্থানরত ১২ থেকে ১৫ জনের একটি পুলিশ দল শনিবার বিকেলের দিকে চলে যায়। এর আগে সকাল ১০টা থেকে পুলিশ তাঁর মজমপুর এলাকার বাড়ির আশপাশে অবস্থান নেয়। পোশাকধারী পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশের উপস্থিতিও লক্ষ করা যায়।
দুপুর সাড়ে বারটার দিকে সোহরাব উদ্দীন বাড়ির নিচতলায় নেমে গোয়েন্দা পুলিশের কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। কয়েক মিনিট কথা বলার পর তিনি আবার বাড়ির ভেতরে চলে যান। এরপর বাড়ির বারান্দায় দাঁড়িয়ে সোহরাব উদ্দীন সাংবাদিকদের সঙ্গে কথা বলেন। তিনি অভিযোগ করেন, পুলিশ বাড়ি থেকে তাঁকে বের হতে দিচ্ছে না। সকাল থেকেই বাড়ি ঘিরে রেখেছে।