বিএনপির স্থায়ী কমিটির জরুরি বৈঠক আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি বৈঠক ডেকেছেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গুলশানের কার্যালয়ে আজ রোববার বেলা তিনটার দিকে এ বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার প্রথম আলোকে এ কথা জানান।
দেশের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়েছে। বৈঠক শেষে প্রেস ব্রিফিং করবেন খালেদা জিয়া।