বিএনপির স্থায়ী কমিটির বৈঠক চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্চে অনুষ্ঠিতব্য দলের জাতীয় সম্মেলনকে সামনে রেখে বৈঠকে বসেছেন বিএনপির নীতি-নির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটি।

খালেদা জিয়ার সভাপতিত্বে তাঁর গুলশানের কার্যালয়ে আজ বুধবার রাত সোয়া নয়টার দিকে বৈঠক শুরু হয়েছে বলে বিএনপির সহ দপ্তর সম্পাদক শামীমুর রহমান প্রথম আলোকে জানিয়েছেন।

বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, আ স ম হান্নান শাহ, জমির উদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান উপস্থিত আছেন।