বিএনপির স্থায়ী কমিটির সভা বুধবার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ফেব্রুয়ারি বুধবার বিএনপির স্থায়ী কমিটির সভা আহ্বান করা হয়েছে। বুধবার রাত সাড়ে আটটায় তাঁর গুলশানের রাজনৈতিক কার্যালয়ে এ সভা হবে।
বিএনপির কেন্দ্রীয় সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান গতকাল রাতে প্রথম আলোকে সভা আহ্বানের তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, দলের চেয়ারপারসন খালেদা জিয়া গতকাল শনিবার এ সভা ডেকেছেন।
দলীয় সূত্র জানায়, আগামী ১৯ মার্চ বিএনপির জাতীয় সম্মেলন অনুষ্ঠানের কথা রয়েছে। সম্মেলন সামনে রেখে দলের নীতিনির্ধারণী পর্ষদ স্থায়ী কমিটির এ সভা আহ্বান করা হয়েছে।