বিএনপির হুমকিতে মহাজোট ভীত নয়: মেনন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্তমান নির্বাচন কমিশনের অধীনেই বিএনপিকে নির্বাচন করতে হবে। গত জাতীয় নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, আগামী নির্বাচনে যদি সেই ভুল করে, তাহলে দলটির কোনো অস্তিত্বই থাকবে না বলে মন্তব্য করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন।
আজ বৃহস্পতিবার দুপুরে মেহেরপুরের গাংনীতে ওয়ার্কার্স পার্টির জনসভায় অংশ নেওয়ার আগে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
খালেদা জিয়া গ্রেপ্তার হলে দেশের পরিস্থিতি ভয়াবহ হতে পারে বলে বিএনপি হুমকি দিচ্ছে, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, অপরাধী যে-ই হোক, আইনের চোখে সবাই সমান। বিএনপি যে হুমকি দিচ্ছে, এতে মহাজোট ভীত নয়। বিএনপির এমন কোনো সাংগঠনিক শক্তি নেই, যার ভিত্তিতে এ নির্বাচন প্রতিহত করবে।