বিএনপির ১০ নেতা-কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার সোনাতলা উপজেলা বিএনপির উপদেষ্টা ও মধুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নজরুল ইসলামসহ ইউনিয়নের ১০ জন বিএনপি-সমর্থিত ইউপি সদস্য আওয়ামী লীগে যোগদান করেছেন।
এ ছাড়া উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও মধুপুর ইউনিয়ন বিএনপির সদস্য রেজাউল করিমের নেতৃত্বে আরও বেশ কয়েকজন নেতা-কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। গতকাল বুধবার উপজেলার মধুপুর আড়িয়ারঘাটে এক অনুষ্ঠানে বগুড়া-১ (সোনাতলা-সারিয়াকান্দি) আসনের সাংসদ আবুদল মান্নানের হাতে ফুলের তোড়া দিয়ে তাঁরা আওয়ামী লীগে যোগ দেন।
অনুষ্ঠানে সাংসদ আবদুল মান্নান বলেন, সরকারের উন্নয়নমূলক কাজে সমর্থন দিতেই অন্য দল থেকে নেতা-কর্মীরা আওয়ামী লীগে যোগ দিচ্ছেন।
অন্যদের মধ্যে জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন, সোনাতলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিয়াউল করিম, সাধারণ সম্পাদক আবদুল মালেক, সারিয়াকান্দি উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহাদারা মান্নান, মধুপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির হোসেন প্রমুখ বক্তৃতা করেন।