বিএনপির ৩৫০ নেতা-কর্মীর আ.লীগে যোগদান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাগেরহাটের কচুয়া উপজেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক জাহানারা বেগমের নেতৃত্বে স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের সাড়ে তিন শতাধিক নেতা-কর্মী আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেছেন।
কচুয়ার সাইনবোর্ড বাজারে রাঢ়িপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুবোধ চন্দ্র সাহার সভাপতিত্বে গতকাল বুধবার বিকেলে যোগদান অনুষ্ঠানে বিএনপির নেতা-কর্মীরা উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম মাহফুজুর রহমান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজরা দেলোয়ার হোসেনের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগ দেন। এর আগে ১৯ অক্টোবর জাহানারা বেগম পদত্যাগের আবেদন করেন।