বিএনপির ৫০ কর্মী আ.লীগে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় গতকাল বুধবার তিনটি গ্রামের বিএনপির অর্ধশতাধিক কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন। এ উপলক্ষে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে এক অনুষ্ঠান হয়।
উপজেলা আওয়ামী লীগ সূত্র জানায়, গতকাল দুপুর ১২টার দিকে সরকারি বঙ্গবন্ধু কলেজ মাঠে এক অনুষ্ঠানে বলারদিয়ার, পাটাবুগা ও ধানাটা গ্রামের বিএনপির অর্ধশতাধিক কর্মী আওয়ামী লীগে যোগ দেন। এতে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হারুন অর রশিদ সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলটির উপজেলা কমিটির সহসভাপতি ও তেজগাঁও কলেজের অধ্যক্ষ আবদুর রশিদ। আরও বক্তব্য দেন উপজেলা কমিটির সহসভাপতি মো. শাহাজাদা, পোগলদিঘা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সামস উদ্দিন, সরিষাবাড়ী ডিগ্রি কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান, চিলড্রেন পাবলিক হাইস্কুলের প্রধান শিক্ষক ফজলুর রহমান প্রমুখ।
ধানাটা গ্রামের আবদুস সালাম বলেন, প্রধানমন্ত্রীর উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে বিএনপি থেকে অর্ধশতাধিক কর্মী আওয়ামী লীগে যোগ দিয়েছেন।