বিএনপির ৬৬ জন কারাগারে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদ নির্বাচন-পরবর্তী সহিংসতার ঘটনায় দায়ের হওয়া মামলায় বিএনপির ৬৬ জন নেতা-কর্মীকে কারাগারে পাঠানো হয়েছে। গতকাল সোমবার দুপুরে আদালতে হাজির হয়ে ওই নেতা-কর্মীরা জামিনের আবেদন করেন। নাটোরের মুখ্য বিচারিক হাকিম লিয়াকত আলী মোল্লা আবেদনটি নাকচ করে তাঁদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালতের নথি সূত্রে জানা গেছে, ২৩ মার্চ বড়াইগ্রাম উপজেলা পরিষদের নির্বাচনের দিন রাতে এবং পরের দিন সকালে উপজেলার পাঁচবাড়ীয়া গ্রামে বিএনপির নেতা-কর্মী এবং সমর্থকেরা সংখ্যালঘু ও আওয়ামী লীগ নেতা-কর্মীদের ১৭টি বাড়িঘরে লুটপাট, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। ওই ঘটনায় চারটি মামলা করা হয়। নাটোর প্রতিনিধি