বিএনপি-জামায়াতের চার কাউন্সিলর আ.লীগে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার নবনির্বাচিত চার সাধারণ কাউন্সিলর গতকাল শুক্রবার আওয়ামী লীগে যোগ দিয়েছেন। তাঁরা হলেন ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিএনপির নেতা সোহেল রানা, ৩ নম্বর ওয়ার্ডের নুরুল ইসলাম শেখ, ৮ নম্বর ওয়ার্ডের নিপন মণ্ডল ও জামায়াতের নেতা ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মোহাম্মদ আলী।
পৌরসভা নির্বাচনে নয়টি ওয়ার্ডে সাধারণ কাউন্সিলর পদে আওয়ামী লীগের পাঁচজন, বিএনপির তিনজন ও জামায়াতের একজন প্রার্থী বিজয়ী হন।
গতকাল বিকেলে সরিষাবাড়ী ডিগ্রি কলেজের মাঠে উপজেলা আওয়ামী লীগ ওই যোগদান অনুষ্ঠানের আয়োজন করে।
এ সময় সোহেল রানা বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন কর্মকাণ্ডে উদ্বুদ্ধ হয়ে আওয়ামী লীগে যোগদান করেছি।’
মোহাম্মদ আলী বলেন, ‘এলাকার উন্নয়নের কথা চিন্তা করে আওয়ামী লীগে যোগদান করেছি।’