বিএনপি-সমর্থকেরা জয়ী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের নর্থবেঙ্গল সুগার মিলের শ্রমিক-কর্মচারী ইউনিয়নের নির্বাচনে সভাপতিসহ অধিকাংশ পদে বিএনপি-সমর্থিত প্রার্থীরা জয়ী হয়েছেন। মিলের সহকারী ব্যবস্থাপক ও নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার আনোয়ার হোসেন গত মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ফলাফল ঘোষণা করেন। সভাপতি পদে বিএনপি-সমর্থিত আবদুর রব ও সাধারণ সম্পাদক পদে আওয়ামী লীগ-সমর্থিত ওমর আলী নির্বাচিত হয়েছেন। মোট আটটি সম্পাদকীয় ও ১৭টি সদস্য পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচিত সভাপতি আবদুর রব জানান, নির্বাচিতদের বেশির ভাগই বিএনপির সমর্থক।