বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নির্বাচনপরবর্তী সহিংসতায় কুষ্টিয়ার সদর উপজেলার আইলচারা ইউনিয়ন যুবলীগের সহসভাপতি শাহিনুর বিশ্বাসের হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ এলাকাবাসী। গতকাল সোমবার সকালে কুষ্টিয়া শহরে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিল ও মানববন্ধন থেকে এ দাবি করা হয়। পরে কুষ্টিয়া জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি দেওয়া হয়।