বিক্ষোভ মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ করার জন্য এবং ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের চেয়ারম্যান ও আহলে সুন্নত ওয়াল জামাতের সভাপতি সৈয়দ মো. বাহাদুর শাহ মোজাদ্দেদীর ওপর কুমিল্লার লাকসামে হামলার প্রতিবাদে নারায়ণগঞ্জে বিক্ষোভ ও সমাবেশ করেছে ইসলামী ফ্রন্ট নারায়ণগঞ্জ শাখা। গতকাল শুক্রবার জুমার নামাজের পর নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে মিছিলকারীরা চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে সমাবেশ করেন। এতে বক্তব্য দেন ইসলামী ফ্রন্ট বাংলাদেশের ভাইস চেয়ারম্যান মাওলানা মোহাম্মদ জাহের শাহ, ইসলামী ছাত্রসেনার সভাপতি মনির হোসাইন, ঢাকা মহানগর ইসলামী ছাত্রসেনার সভাপতি সৈয়দ আবু সাইদ শাহীন প্রমুখ।