বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে গতকাল বুধবার দুপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন ছাত্রলীগের পদবঞ্চিত নেতা-কর্মীরা। দুপুরে লক্ষ্মীপুর সরকারি কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করেন তাঁরা। পরে প্রশাসনিক ভবনের সামনে সমাবেশ করেন নেতা-কর্মীরা। বক্তারা অভিযোগ করেন, টাকার বিনিময়ে কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটি অবিলম্বে বাতিল করতে হবে। কমিটি বাতিল করা না হলে আন্দোলন চলবে। গত শনিবার রাতে লক্ষ্মীপুর জেলা ছাত্রলীগের কমিটি ঘোষণা করা হয়।