বিক্ষোভ ও মানববন্ধন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের ইছাখালী এলাকার আওয়ামী লীগ-সমর্থক শফিকুর রহমান ভুঁইয়ার মুক্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার সকালে উপজেলার ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় বিক্ষোভে অংশ নেওয়া কয়েক শ নারী-পুরুষ রাস্তায় শুয়ে সড়ক অবরোধ করে। সেখানে মুক্তিযোদ্ধা মহিবুর রহমান ভুঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন শফিকুলের স্ত্রী নার্গিস আক্তার প্রমুখ। বক্তারা অভিযোগ করেন, ভূমিদস্যুদের বিরুদ্ধে এলাকাবাসীর পক্ষে অবস্থান নেওয়ায় অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারের নাটক সাজিয়ে শফিকুলকে ফাঁসানো হয়েছে। সমাবেশের পর মানববন্ধন অনুষ্ঠিত হয়।