বিক্ষোভ সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাটের মূল্যবৃদ্ধি, কৃষিঋণ মওকুফ, কৃষককে ভর্তুকি প্রদান, নছিমন-করিমনসহ তিন চাকার যান চলাচলের জন্য বিকল্প রাস্তা, সব মহাসড়কে তিন চাকার যান চলাচলে নিষেধাজ্ঞা প্রত্যাহারসহ বিভিন্ন দাবিতে গতকাল মঙ্গলবার নড়াইলে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। জাতীয় গণতান্ত্রিক ফ্রন্টের জেলা শাখা এ কর্মসূচির আয়োজন করে। পরে নেতারা জেলা প্রশাসক হেলাল মাহামুদ শরীফের কাছে স্মারকলিপি দেন।