প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারী এবং হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে ৫ ডিসেম্বর সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি গ্রহণ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ওই দিন বেলা তিনটায় শহরের ২ নম্বর রেলগেট চত্বরে সমাবেশ এবং পরে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করা হবে। গতকাল সোমবার সংগঠনের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ত্বকী হত্যাকাণ্ডের পর প্রায় দুই বছর পার হলেও হত্যাকারীসহ অধিকাংশ আসামি এখনো ধরাছোঁয়ার বাইরে।