বিচারপতি শামসুদ্দিনের মন্তব্য আদালত অবমাননার শামিল: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নিজ বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি
নিজ বাসায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আদালত বিষয়ে সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরীর মন্তব্য অবমাননার শামিল।

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪১তম মৃত্যুবার্ষিকীতে আজ রোববার সকালে বিএনপির পক্ষ থেকে কবির সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে মির্জা ফখরুল এই মন্তব্য করেন।

বিএনপির মহাসচিব বলেন, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সব বিচারপতি সর্বসম্মতিক্রমে ষোড়শ সংশোধনী বাতিলের রায় দিয়েছেন। এই বিষয়ে প্রশ্ন তুলে যে ভাষায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী কথা বলেছেন, তাতে মনে হয় না যে তাঁর বিচারপতি হওয়ার যোগ্যতা ছিল।

মির্জা ফখরুল বলেন, বিচার বিভাগ নিয়ে সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরীর বক্তব্য সংবিধান লঙ্ঘনের শামিল। আদালত নিয়ে তিনি যা বলেছেন, তা স্পষ্ট আদালত অবমাননা।