বিচারবহির্ভূত সব হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ব্যাপারে জিরো টলারেন্স নীতি গ্রহণের পাশাপাশি এ ধরনের সব হত্যার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি।
গতকাল মঙ্গলবার দলটির রাজনৈতিকবিষয়ক কমিটির পক্ষ থেকে বহ্নিশিখা জামালীর সই করা এক বিবৃতিতে এ দাবি করা হয়।
বিবৃতিতে বলা হয়, বিচারবহির্ভূত হত্যা ও আইনের শাসন একসঙ্গে চলতে পারে না। রাষ্ট্রের দায়িত্ব জনগণের জানমালের হেফাজত করা, তাঁদের জীবনকে নিরাপদ করা। সেই রাষ্ট্র ও তার বাহিনীগুলো যদি প্রচলিত আইনকানুন ও বিচার ব্যবস্থাকে এড়িয়ে ক্রসফায়ারের নামে তার নাগরিককে হত্যা করে, তাহলে জনগণের দিক থেকে সেই নিপীড়ক রাষ্ট্রের প্রয়োজন থাকে না। রাষ্ট্র তখন জনগণের প্রতিপক্ষ হয়ে দাঁড়ায়। বিজ্ঞপ্তি।