বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করা যায় না: ব্রিটিশ মন্ত্রী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যুক্তরাজ্য মনে করে, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড সহ্য করার মতো নয়। যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন-বিষয়ক মন্ত্রী ডেসমন্ড সোয়েন আজ মঙ্গলবার ব্রিটিশ হাইকমিশন অ্যামিনিটিস ক্লাবে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
মন্ত্রী বলেন, তিন দিনের এই সফরে মতামত দেওয়ার মতো অবস্থানে তিনি নেই। তবে তিনি বলতে পারেন, এসব অপরাধের তদন্ত হওয়া প্রয়োজন এবং দোষীদের বিচারের আওতায় আনা উচিত। বাংলাদেশ একটি গণতান্ত্রিক দেশ এবং এই দেশের গণতান্ত্রিক মূল্যবোধ সংরক্ষণ করা ও সমুন্নত রাখা উচিত।