বিজেপি নেতার বক্তব্যে বিস্ময় জামায়াতের
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘বাংলাদেশে গণতন্ত্রের ধারা অব্যাহত রয়েছে’ বলে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রাম মাধবের বক্তব্যে বিস্ময় প্রকাশ করেছে জামায়াতে ইসলামী।
গতকাল শনিবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান বিজেপির শীর্ষ নেতার সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে বলা হয়, ২০১৪ সালের ৫ জানুয়ারির সংসদ নির্বাচনকে বিশ্বের কোনো দেশ নৈতিকভাবে স্বীকৃতি দেয়নি। কারণ এ নির্বাচনে বাংলাদেশের জনগণ অংশগ্রহণ করেনি। যদিও সে সময় ভারত সরকারের ভূমিকা বাংলাদেশের গণতন্ত্রের জন্য মোটেই সহায়ক ছিল না।