বিদেশে বসে দেশে নৈরাজ্য করাচ্ছেন খালেদা জিয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রেলমন্ত্রী মুজিবুল হক অভিযোগ করেছেন, বিএনপির নেত্রী খালেদা জিয়া বিদেশে বসে দেশে নৈরাজ্য সৃষ্টির জন্য গুপ্তহত্যা ও বিদেশি হত্যা করিয়ে যাচ্ছেন। একই সঙ্গে তাঁদের জোটের শরিক জামায়াতে ইসলামী নাশকতায় উসকানি দিয়ে যাচ্ছে।
দুর্ঘটনা ও জানমালের ক্ষয়ক্ষতি রোধে গতকাল শনিবার টঙ্গীর বনমালা ও পুবাইলের তালুটিয়ায় দুটি রেলগেটে লেভেল ক্রসিংয়ে ফ্ল্যাশিং লাইট ও ওয়ার্নিং বেল প্রযুক্তি স্থাপনের কাজ উদ্বোধন করে মন্ত্রী ওই মন্তব্য করেন।
মুজিবুল হক বলেন, রেলযোগাযোগের উন্নয়নের জন্য রেলওয়ে বিভাগ ৩৫টি প্রকল্প নিয়েছে।
প্রকল্পটি উদ্বোধনের সময় রেল মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব ফিরোজ সালেহ উদ্দীন, রেলওয়ে বিভাগের মহাপরিচালক আমজাদ হোসেন, স্থাপিত প্রযুক্তিটির নির্মাতা প্রতিষ্ঠানের পরিচালক আমিরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
রেলওয়ে কর্মকর্তারা জানান, রেলের প্রায় ৯৪৬টি অরক্ষিত লেভেল ক্রসিংয়ে পর্যায়ক্রমে এই প্রযুক্তি স্থাপন করা হবে।