বিদ্যুতের দাম পুনর্বিবেচনার আহ্বান সুরঞ্জিতের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুতের মূল্যবৃদ্ধিকে ন্যায়বিচারের পরিপন্থী উল্লেখ করে সরকারকে বিষয়টি পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। গতকাল শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।
বিদ্যুতের দাম বাড়ানোর সমালোচনা করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘কালকে বিদ্যুৎ আর গ্যাসের দাম বাড়ানো হয়েছে। দাম বাড়তেই পারে। আশ্চর্যের বিষয় হলো, যখন সারা পৃথিবীতে অবিশ্বাস্যভাবে জ্বালানি তেলের দাম কমছে, তখন আপনি দাম কমান না। যখন বাড়ে, তখন আপনি বলেন সমন্বয় করতে হবে, দাম বাড়াতে হবে। এটা ঠিক না।’
সুরঞ্জিত বলেন, ‘জাসদের অতীত, ইতিহাস, ঐতিহ্য কী সেটা আপনারাও জানেন, আমরাও জানি। জেনেই আমরা জোট বেঁধেছি। এখন অতীত টেনে লাভ কী?’ তিনি বলেন, ‘আগস্ট মাসে আওয়ামী লীগের একটা আবেগ আছে। এটা হলো আগস্টের আবেগ, আর কিচ্ছু না।’